Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কোচবিহার কলেজে অগ্নিকাণ্ড!

কোচবিহার কলেজে অগ্নিকাণ্ড!
  • ২৯ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

কোচবিহার কলেজের দোতলার একটি ঘরে অগ্নিকাণ্ড। বুধবার রাতে ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের অধ্যক্ষ পঙ্কজকুমার দেবনাথ বলেন, ককেজের দোতলায় ভূগোল বিভাগের স্টাফ রুমে এই আগুন লাগে। পাড়ার লোকেরাই আমাকে ফোন করেন। দমকল আসে, আমাদের ইলেক্ট্রিশিয়ানও পৌঁছেছেন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী থেকে আগুন লাগলো তা এখনই বলা সম্ভব নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ