Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমের জয়দেবে বর্জ্য ফেলার ঘরে হঠাত্ আগুন, চা়ঞ্চল্য এলাকায়

জয়দেব গ্রাম পঞ্চায়েতের বর্জ্য ফেলার একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটে ইলামবাজার জয়দেব  গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়

বীরভূমের জয়দেবে বর্জ্য ফেলার ঘরে হঠাত্ আগুন, চা়ঞ্চল্য এলাকায়
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : জয়দেব গ্রাম পঞ্চায়েতের বর্জ্য ফেলার একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটে ইলামবাজার জয়দেব  গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। স্থানীয় ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে জয়দেব কেঁদুলির গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বর্জ্য ফেলার জন্য ওই ঘরটি তৈরি করা হয়েছিল। এদিন রাতে হঠাৎই ওই বর্জ্য ফেলার ঘরটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দ্রুত সেই বর্জ্য ফেলার ঘর থেকে আশেপাশে গাছপালাতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোলপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । এই ঘটনার তদন্ত শুরু করেছে জয়দেব ফাঁড়ির পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ