Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে ব্যাটারি কারখানায় আগুন, আহত ২ দমকল কর্মী

জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন দুই দমকলকর্মী

বারুইপুরে ব্যাটারি কারখানায়  আগুন, আহত ২ দমকল কর্মী
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন দুই দমকলকর্মী। ঘটনাটি ঘটে সোমবার রাতে বারুইপুরের কৃষ্ণা সিনেমার গলিতে। স্থানীয় বাসিন্দা ও দমকলের দুটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

Advertisement

সোমবার রাত ১০টায় ব্যাটারি কারখানা থেকে আগুনের শিখা বেরতে দেখেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকায় যান স্থানীয় কাউন্সিলার গৌতম দাস সহ অন্যরা। আগুন নেভানোর কাজে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন। বারুইপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে দুই দমকল কর্মী আহত হন। তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। কীভাবে জনবসতিপূর্ণ এলাকায় আবাসনের মধ্যে ব্যাটারি কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও দমকল তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ