Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

দিল্লিতে ফের আগুন, একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজধানীতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবারের ঘটনাস্থল দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী। একটি পাঁচতলা আবাসনে আগুন লাগে। পুড়ে মৃত্যু হয় একই পরিবারের তিন জনের।

দিল্লিতে ফের আগুন, একই পরিবারের তিনজনের মৃত্যু
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানীতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবারের ঘটনাস্থল দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী। একটি পাঁচতলা আবাসনে আগুন লাগে। পুড়ে মৃত্যু হয় একই পরিবারের তিন জনের। ঘটনায় আরও দু’জন গুরুতর জখম। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ২.৩১ নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ততক্ষণে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। ভিতরে আটকে পড়া মোট আট জনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত উদ্ধারকাজ শুরু না করলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। প্রতিবেশীরা দরজা ভেঙে, দড়ি ও শাড়ি বেঁধে এবং পাশের বাড়ির ছাদ ব্যবহার করে আটকে পড়াদের বের করে আনেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাদের দরজায় তালা থাকায় উদ্ধারকাজে দেরি হয়। সময়মতো সেটি খুলে দেওয়া গেলে প্রাণহানি এড়ানো যেত বলে তাঁদের দাবি। পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এর আগে দিল্লির মালব্য নগরের হোটেলে আগুন লাগে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ