Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেক করুণাময়ীর বেসরকারি হাসপাতালে আগুন, আতঙ্ক, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

মঙ্গলবার সাতসকালে আগুন সল্টলেকের করুণাময়ীর একটি বেসরকারি হাসপাতালে। যার জেরে আতঙ্ক ছড়াল রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে।

সল্টলেক করুণাময়ীর বেসরকারি হাসপাতালে আগুন, আতঙ্ক, ঘটনাস্থলে দমকলমন্ত্রী
  • ২১ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সাতসকালে আগুন সল্টলেকের করুণাময়ীর একটি বেসরকারি হাসপাতালে। যার জেরে আতঙ্ক ছড়াল রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। হতাহতের কোনো খবর নেই। রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। 

Advertisement

এদিন সকাল সাড়ে ন'টা নাগাদ হাসপাতালের দু'তলার একটি ঘর থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। সেই সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ছুটে আসে পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ। সেই সঙ্গে রোগীদের উদ্ধার করে আনা হয়। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালের দু'তলার ক্যাথ ল্যাবে শর্টসার্কিটের জেরেই প্রথম আগুন লাগে। ক্রমশ তা ভয়ংকর রূপ নেয়। একে একে ঘটনাস্থলে আসে দমকলের মোট তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান হাসপাতালের নিরাপত্তারক্ষীরাও। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোগীরা সুরক্ষিত থাকলেও হাসপাতালের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। হাসপাতালের তরফে সংযুক্তা ঝাঁঝারিয়া জানিয়েছেন,আগুন এখন নিয়ন্ত্রণে। আজকের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মোট ৫০ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ