হায়দরাবাদ: আচমকা আগুন। বানজারা হিলসে যে হোটেলে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, সেখানেই শর্ট সার্কিট থেকে ছড়াল আগুন। স্পায়ের জায়গা থেকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে করিডোরে। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। তবে কেউ আহত হননি। প্রাণহানির খবরও নেই। দমকলকর্মীরা জলদি পৌঁছে যান হোটেলে। দ্রুত ক্রিকেটারদের এবং অন্য বোর্ডারদের সরিয়ে নিয়ে যাওয়া হয় হোটেল থেকে।



