Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উত্তরপ্রদেশের রাজ্য কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এফআইআর

প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। এই অভিযোগে উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

উত্তরপ্রদেশের রাজ্য কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এফআইআর
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। এই অভিযোগে উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, ঘটনা গত শুক্রবারের। এদিন উত্তরপ্রদেশ রাজ্য কংগ্রেস কমিটির প্রাক্তন সম্পাদক ব্রিজরাজ আহিরওয়ার এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অজয় রাই প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ করেন। অভিযোগ, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ‘অশালীন ও আপত্তিকর ভাষা’ ব্যবহার করেন অজয়। প্রতিবাদে, শনিবার কোতোয়ালি নগর থানায় নীরজ রাওয়াত নামে এক বিজেপি কর্মী অজয়ের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে যোগীরাজ্যের পুলিশ। রাওয়াত আরও অভিযোগ করেন, শুক্রবারের ওই অনুষ্ঠানে যাওয়ার পথে অন্তত ১৫-১৬টি গাড়ির কনভয় তৈরি করেন অজয়। এতগুলি গাড়ি ও কংগ্রেস সমর্থকদের ভিড়ে রাস্তায় ব্যাপক যানজট হয়েছিল। রাওয়াতের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী-সহ একাধিক বিজেপি নেতা ওই ‘অশালীন’ মন্তব্যের নিন্দা করেছেন। প্রমাণ হিসাবে তিনি ভাইরাল ভিডিয়ো-সহ একটি পেন ড্রাইভ পুলিশের হাতে জমা দিয়েছেন। যদিও অজয় দাবি করেন, ভিডিয়োটি ভুয়ো। বিজেপির তৈরি। পালটা 
পুলিশে অভিযোগ জানানোর দাবিও করেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ