Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের বিরুদ্ধে এফআইআর

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

অভিষেকের বিরুদ্ধে এফআইআর
  • ১৬ মে, ২০২৬ ১০:২৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন ৫ মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব সরকার নামে এক ব্যক্তি। নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় তাঁর উসকানিমূলক মন্তব্যের অভিযোগে শুক্রবার সেই এফআইআর দায়ের করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, একাধিক জায়গায় অভিষেকের বক্তব্যের ক্লিপিংস তুলে ধরে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিষেকের বিরুদ্ধে গোষ্ঠী সংঘর্ষের উদ্দেশ্যে উসকানি দেওয়া, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো, মৃত্যুভয় দেখানো, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য, গুজব ছড়ানো সহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ