Bartaman Logo
২৬ জুন, ২০২৬

কিস্তোয়ারে থানায় ঢুকে পুলিশকে মারধর, সেনার ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্যের বিরুদ্ধে এফআইআর

কিস্তোয়ারে থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগে ১৭ রাষ্ট্রীয় রাইফলসের ৭ সদস্যের বিরুদ্ধে এফআইআর। ঘটনাটি কেন ঘটেছে? বিস্তারিত পড়ুন।

কিস্তোয়ারে থানায় ঢুকে পুলিশকে মারধর, সেনার ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্যের বিরুদ্ধে এফআইআর
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: থানায় ঢুকে পুলিশকে মারধর ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ঘিরে সরগরম জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার। এই ঘটনায় সেনার ১৭ রাষ্ট্রীয় রাইফলসের সাত সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন কমান্ডিং অফিসার, মেজর ও নায়েব সুবেদার রয়েছেন। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ঘটনার দিন সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন আথোলি থানার এসএইচও। তখনই থানায় তাণ্ডবের খবর মেলে। এফআইআর অনুযায়ী, সেনার ৩০ থেকে ৪০ জন সদস্য মূল গেট ও পাঁচিল টপকে থানায় প্রবেশ করেন। প্রত্যেকের হাতে লাঠি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র ছিল। বাহিনীর নেতৃত্বে ছিলেন মেজর বিকাশ শর্মা ও নায়েব সুবেদার শংকর গুরখে। কিছু করার আগেই আথোলির এসডিপিও, এসএইচও সহ কর্মরত পুলিশ কর্মীদের উপর হামলা চালান অভিযুক্তরা। ধস্তাধস্তিতে এসএইচও’র জামাকাপড় ছিঁড়ে যায়। ঘাড়ে চোট পান এসপিও সুরেশ কুমার। কিস্তোয়ারের এআরটিও ও তাঁর নিরাপত্তারক্ষীদের উপরেও হামলা চালানো হয়। থানার গাড়ি সহ সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়। অভিযোগ, কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধীর নির্দেশে এই তাণ্ডব চালান ১৭ রাষ্ট্রীয় রাইফলসের সদস্যরা। বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আথোলি থানা। সাত অভিযুক্তের পাশাপাশি ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেনার তরফে এবিষয়ে এখনও বিবৃতি জারি করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ