চার ইআরও, এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর নবান্নের। ভোটার তালিকায় নাম নথিভুক্তির কাজে গাফিলতির অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) দেবোত্তম দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে। আজই মুখ্যসচিবকে সময়সীমা বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।



