Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

টেলিকম পরিষেবায় খামতি, ২ কোটি টাকা জরিমানা

গ্রাহক পরিষেবা সঠিকভাবে না দেওয়ায় টেলিকম সংস্থাগুলিকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)।

টেলিকম পরিষেবায় খামতি, ২ কোটি টাকা জরিমানা
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রাহক পরিষেবা সঠিকভাবে না দেওয়ায় টেলিকম সংস্থাগুলিকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। ২০২৫-২৬ অর্থবর্ষে তারা দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং তিনটি বেসরকারি সংস্থাকে এই জরিমানা করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে জরিমানার অঙ্ক ছিল ৭ লক্ষ টাকা। জরিমানা এতটা বাড়ল কেন? 

Advertisement

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, কোন সংস্থা কীরকম পরিষেবা দিচ্ছে, তা লাইসেন্স সার্ভিস এরিয়া বা অঞ্চল ভিত্তিতে পরিমাপ করে ট্রাই। মোবাইল হোক বা ল্যান্ডলাইন—প্রতিটি পরিষেবার জন্য আলাদা আলাদা মাপকাঠি আছে, যার ভিত্তিতে মাপা হয় পরিষেবার গুণমান। যেমন, কল ড্রপ, ডেটা স্পিড থেকে শুরু করে বিলিং সংক্রান্ত দিকগুলির নির্দিষ্ট মাপকাঠিতে বিচার করা হয়। দেখা গিয়েছে, মোবাইল পরিষেবা মোটামুটিভাবে ঠিক থাকলেও অনেক পরিষেবাতেই খামতি থেকে যাচ্ছে। 
২০২৪-২৫ অর্থবর্ষে শুধুমাত্র বিএসএনএল এবং এয়ারটেলকে জরিমানা করা হয়েছিল যথাক্রমে পাঁচ লক্ষ ও ২ লক্ষ টাকা। কিন্তু গত অর্থবর্ষে পার পায়নি কেউই। তবে এবারও বিএসএনএলের জরিমানার পাল্লাই ভারী। তাদের মোটা জরিমানা করা হয়েছে প্রায় ৫৮ লক্ষ টাকা। অপর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা এমটিএনএলকে ৩৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সবচেয়ে কম জরিমানা করা হয়েছে রিলায়েন্স জিওকে। তাদের অঙ্ক ১৭ লক্ষ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ