Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আর্থিক ক্ষতি হচ্ছে, ক্রেতারাও উদ্বিগ্ন: ক্রেডাই

ক্রেডাই জানিয়েছে, রাজ্য সরকারের অডিটের কারণে আবাসন নির্মাণে দেরি হচ্ছে। এতে আর্থিক ক্ষতি ও ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। বিস্তারিত পড়ুন।

আর্থিক ক্ষতি হচ্ছে, ক্রেতারাও উদ্বিগ্ন: ক্রেডাই
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের অডিটের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবাসন নির্মাতা সংস্থাগুলির সংগঠন ‘ক্রেডাই’-এর বক্তব্য, রাজ্য সরকার সক্রিয়ভাবে যেমন অডিট করছে, তেমনই আবাসন নির্মাতা সংস্থাগুলিও প্রয়োজনীয় নথি জমা দিচ্ছে। তাদের আশা, অডিট কমিটি শীঘ্রই নির্মাণকাজ চালুর ছাড়পত্র দেবে। সংগঠনের এক কর্তা বলেন, নির্মাণকাজ বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। শ্রমিকদের হাতে কাজ নেই। নির্মাণে দেরি হওয়ায় ফ্ল্যাটের ক্রেতারাও উদ্বিগ্ন। সরকারি অনুমতি মেলার পর নির্মাণকাজ স্বাভাবিক হতে আরও মাসখানেক সময় লাগবে। কারণ, দীর্ঘ সময় কাজ না হওয়ায় সাব কন্ট্রাক্টর এবং দক্ষ শ্রমিকরা অন্যান্য রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিতে পারেন। ফলে শ্রমিক সংকট দেখা দিতে পারে। তাঁর পরামর্শ, যেখানে নির্মাণগত সুরক্ষা বিধি সম্পূর্ণ মানা হয়েছে, সেখানে কাজের ছাড়পত্র দেওয়া হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ