দুই প্রধানকে আর্থিক অনুদান
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন সরকারের প্রথম বাজেটেই খুশির খবর দুই প্রধানে। সোমবার রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ইস্ট বেঙ্গল ও মোহন বাগানের জন্য এক কোটি টাকা করে আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন। জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি ক্লাবের সার্বিক পরিকাঠামো, ট্রেনিংয়ের সরঞ্জামের জন্য এই অর্থ ব্যয় করা হবে বলেই জানা গিয়েছে। এই অনুদানের কথা ঘোষণার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে ধন্যবাদ জানান দুই প্রধানের কর্তারা।

Advertisement