Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬

ছত্তিশগড়ে মহতারি বন্দন যোজনার ৩২ নম্বর কিস্তির অর্থসাহায্য প্রদান

রাজ্যের মা-বোনেদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যে ছত্তিশগড়ে চালু হয়েছিল মহতারি বন্দন যোজনা

ছত্তিশগড়ে মহতারি বন্দন যোজনার ৩২ নম্বর কিস্তির অর্থসাহায্য প্রদান
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: রাজ্যের মা-বোনেদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যে ছত্তিশগড়ে চালু হয়েছিল মহতারি বন্দন যোজনা। বুধবার রাজ্যের দুর্গ জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই যোজনার ৩২ নম্বর কিস্তির অর্থ ছাড়া হল। এক্ষেত্রে ৬৭ লক্ষ ৩৮ হাজার ২১৭ জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৬৩২ কোটি ৪০ লক্ষেরও বেশি টাকা জমা হচ্ছে। সবমিলিয়ে এপর্যন্ত মহিলাদের অ্যাকউন্টে প্রায় ২০ হাজার ৭০৮ কোটি টাকা জমা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। তিনি জানিয়েছেন, মাতৃশক্তির সম্মান ও আর্থিক সশক্তিকরণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে সরকার। আমাদের বিশ্বাস, যখন একটি পরিবারের মহিলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, তখন পুরো পরিবারের উপর তার ইতিবাচক প্রভাব পড়ে। সেকথা মাথায় রেখেই মহতারি বন্দন যোজনাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ