Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা ত্রিপুরার প্রয়াত ডিজিপিকে, আজ শেষকৃত্য

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা ত্রিপুরার প্রয়াত ডিজিপিকে, আজ শেষকৃত্য
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া রাজ্যজুড়ে। মঙ্গলবার সকালে ডিজিপির মরদেহ তাঁর সরকারি বাসভবন থেকে আগরতলায় ত্রিপুরা পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় সচিবালয়ে। রাজ্যপাল, মন্ত্রিসভার সদস্য, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ প্রয়াত আইপিএসকে শেষ শ্রদ্ধা জানান। আজ, বুধবার উত্তরপ্রদেশে তাঁর শেষকৃত্য হবে।

Advertisement

প্র‍য়াত ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর অস্বাভাবিক মৃত্যুর একদিন পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস লেগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী যা যা করণীয়, সবই করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ