Bartaman Logo
১৫ জুন, ২০২৬

ফিল্মি কায়দায় গুলির লড়াই, খুনের মামলায় অভিযুক্ত পুলিশের জালে

খুনের মামলায় অভিযুক্ত ছিল সুরজ ওরফে কানা। খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই অপরাধী।

ফিল্মি কায়দায় গুলির লড়াই, খুনের মামলায় অভিযুক্ত পুলিশের জালে
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ৩০ এপ্রিল: খুনের মামলায় অভিযুক্ত ছিল সুরজ ওরফে কানা। খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই অপরাধী। তবে তাকে ধরতে গিয়ে রীতিমত গুলির লড়াই হল পুলিশ ও সুরজের মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে সুরজকে ধরার জন্য ফাঁদ পাতে দিল্লি পুলিশ। উত্তর-পশ্চিম দিল্লির প্রেমবারি পুলের কাছে অভিযুক্তকে দেখতে পাওয়ার খবর আসে। এর পরেই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ।  যখন সে একটি স্কুটারে করে সেখানে পৌঁছায় এবং তাকে থামতে বলা হয়, তখন সে পুলিশের ওপর গুলি চালায় বলে অভিযোগ।

Advertisement

 একটি গুলি একজন পুলিশককর্মীর  বুলেটপ্রুফ জ্যাকেট ছুঁয়ে যায় বলে জানা গেছে। জবাবে পুলিশ পাল্টা গুলি চালায়, যা অভিযুক্তের পায়ে লাগে। তাকে সঙ্গে সঙ্গে কাবু করে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারের পর পুলিশ অভিযুক্তের কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, একটি হত্যা মামলার সূত্রে বেশ কিছুদিন ধরেই পলাতক ছিল সুরজ। আহত অভিযুক্তকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং সে পুলিশি হেফাজতে রয়েছেন। তার কার্যকলাপ এবং অন্যান্য অপরাধের সঙ্গে তার যোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ