Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

যুদ্ধের আবহে গাজার উপর নির্মিত সিনেমা নিষিদ্ধ হল ভারতে

অস্কার মনোনীত ছবি ‘দ্য ভয়েজ অব হিন্দ রাজাব’ ছবির মুক্তি আটকে গেল। গত বৃহস্পতিবার ছবিটি এ দেশে মুক্তির কথা ছিল।

যুদ্ধের আবহে গাজার উপর নির্মিত সিনেমা নিষিদ্ধ হল ভারতে
  • ২২ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: অস্কার মনোনীত ছবি ‘দ্য ভয়েজ অব হিন্দ রাজাব’ ছবির মুক্তি আটকে গেল। গত বৃহস্পতিবার ছবিটি এ দেশে মুক্তির কথা ছিল। যদিও শেষ মুহূর্তে তা আটকে দিয়েছে সেন্সর বোর্ড।  গাজার যুদ্ধ আবহে একটি পাঁচ বছরের বালিকার মৃত্যুর উপর ভিত্তি করে তৈরি ছবি। কেন আচমকা এই ছবি নিষিদ্ধ হল ভারতে? সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সূত্রে খবর, ভারতের সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত করতে পারে এই ছবি। বিশেষত বর্তমানে ইরান ও ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে এমন একটি সংবেদনশীল সিনেমা মুক্তি পেলে, তা অস্বস্তি বাড়াবে। এই আশঙ্কা থেকেই ছবিটি নিষিদ্ধ হল। ছবির ডিস্ট্রিবিউটর মনোজ নন্দওয়ানার দাবি, এর আগে একাধিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়নি। একমাত্র কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এই সিনেমা। তাছাড়া গোয়া, বেঙ্গালুরুতে আয়োজিত ফিল্ম ফেস্টিভালে বাদ দেওয়া হয় এই ছবিটি। তিনি জানিয়েছেন, সিবিএফসি ছবিটিকে কোনো শংসাপত্র দিতে চায়নি। সেটিও লিখিতভাবে তাঁদের জানানো হয়নি। কেবল মৌখিকভাবেই ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি তাঁর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ