বর্ষীয়ান অভিনেতা গোবিন্দা, শক্তি কাপুর, চাঙ্কি পান্ডেদের বিরুদ্ধে মামলা দায়ের হল। প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বেশি মুনাফার আশা দিয়ে বিনিয়োগ করতে বলেছিল একটি সংস্থা। সেই সংস্থার সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেতাদের। সূত্রের খবর, বিনিয়োগকারীদের কয়েকশো কোটি টাকা প্রতারণা করেছে ওই সংস্থা। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেন বিনিয়োগকারীরা। কোর্টের নির্দেশ, ওই তারকাদের বিরুদ্ধে প্রতারণা সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করতে হবে। এরপরই জামশেদপুরে এফআইআর দায়ের হয়েছে অভিনেতাদের বিরুদ্ধে। তবে এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি গোবিন্দা, শক্তি কাপুর বা চাঙ্কি পান্ডে। তাঁদের টিমের তরফেও এখনও কোনো বিবৃতি প্রকাশিত হয়নি।



