Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতাপনগর রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় পঞ্চম দোল উদ্‌যাপন

নবদ্বীপ পুরসভার উদ্যোগে প্রতাপনগর রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় পঞ্চম দোল উদ্‌যাপন হল। বুধবার প্রতাপনগর হীরালাল পাল বাজারের কাছে রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

প্রতাপনগর রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় পঞ্চম দোল উদ্‌যাপন
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভার উদ্যোগে প্রতাপনগর রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় পঞ্চম দোল উদ্‌যাপন হল। বুধবার প্রতাপনগর হীরালাল পাল বাজারের কাছে রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন সকাল থেকে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গৌরকথা। রাধাকৃষ্ণ পুজো কমিটির আহ্বায়ক তথা ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝন্টুলাল দাস বলেন, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার সহযোগিতায় এখানে তিন বছর আগে রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপন করা হয়। 

Advertisement

উদ্বোধন করেছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। এমনকী, এখানে সৌন্দর্যায়নের পাশাপাশি বিশেষভাবে আলোকিতও করা হয়। মন্দিরে নিত্যপুজো হয়। সেই থেকে এই পঞ্চম দোল অনুষ্ঠিত হয়ে আসছে। রাধাকৃষ্ণ মন্দির পুজো কমিটির যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সুব্রত সাহা বলেন, পঞ্চম দোলকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রায় দেড় হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিলি করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুরাধা মুখোপাধ্যায় সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ