Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রবিবার

বিশ্বকাপে বিশ্ব কাঁপে

বিশ্বকাপে বিশ্ব কাঁপে
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেবাশিস হাজরা

Advertisement

ফুটবল মহাযজ্ঞ
হয়ে গেল শুরু!
চল্লিশ দিন ধরে
ফুটবল-ই গুরু!
আটচল্লিশ দেশ ছুঁয়ে
এই উত্তাপ!
চার বছর পরে ফের
এল ‘ওয়ার্ল্ড কাপ’!
এমবাপে-রোনাল্ডো
লিওনেল মেসি‌!
গোল দিয়ে ‘পপুলার’
কে হবে বেশি?
একশো চারটি ম্যাচে
তার‌ই যাচাই!
‘স্কিলড্ ফুটবল’ দেখতে
সব্বাই চাই!
তিন আয়োজক দেশ
‘ওয়ার্ল্ড কাপ-ফিফা’!
মেক্সিকো-কানাডা
আর আমেরিকা!
পাড়ায়-পাড়ায় আর
অলি-গলি জুড়ে!
বিশ্বটা জুড়ে যাবে
সম্প্রীতি সুরে!

Advertisement
সম্পর্কিত সংবাদ