Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ফিফা বিশ্বকাপ ২০২৬: আলজেরিয়াকে ২-০ গোলে হারাল সুইৎজারল্যান্ড (ফুলটাইম)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছাল সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ গোল করেন ব্রিল এমবোলো ও ড্যান এনদোয়ে। বিস্তারিত পড়ুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬: আলজেরিয়াকে ২-০ গোলে হারাল সুইৎজারল্যান্ড (ফুলটাইম)
  • ৩ জুলাই, ২০২৬ ১০:২৬
Prefer us on Google

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ৩২ এর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড। ম্যাচের ১১ মিনিটে গোল করেন সুইৎজারল্যান্ডের  ব্রিল এমবোলো। এরপর দীর্ঘ লড়াই। অবশেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের জালে বল জড়ায় সুইৎজারল্যান্ড। ৪৬ মিনিটের মাথায় এই গোলটি করেন এনদোয়ে। ড্যান এনদোয়ের গোলে ২–০তে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তারপর টানটান উত্তেজনা। বিপক্ষ আলজেরিয়া অনেবার জালে বল পাঠানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়। তবুও লড়াই জারি থাকে তাঁদের। ম্যাচের ৭৭ মিনিট কেটে গেলেও উভয় পক্ষের তরফে আর কোনো গোলের দেখা মেলে না। ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৬ মিনিটেও গোল শূন্য থেকে গল আলজেরিয়া। অবশেষে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল সুইজৎজারল্যান্ড। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ