Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ফিফা বিশ্বকাপ ২০২৬: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

আজ ভারতীয় সময়ে শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় আরেকটি জমজমাট ম্যাচ। এদিন সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় তুরস্ক এবং প্যারাগুয়ে।...

ফিফা বিশ্বকাপ ২০২৬: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে
  • ২০ জুন, ২০২৬ ১০:৩৬
Prefer us on Google

আজ ভারতীয় সময়ে শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় আরেকটি জমজমাট ম্যাচ। এদিন সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় তুরস্ক এবং প্যারাগুয়ে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে প্যারাগুয়ে দল। ম্যাচ শুরুর প্রথম ২ মিনিটে গোল দেয় তাঁরা। গোলটি করেন মাতিয়াস গালারজা। এরপর আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ের ফুটবলাররা। অপরদিকেও গোলের একাধিক চেষ্টা করলেও গোল করতে পারেনি তুরস্ক। সেই সঙ্গে একটি লাল কার্ড খেতে হয় প্যারাগুয়েকে। লাল কার্ডটি খায় মিগুয়েল। গোটা ম্যাচে একাধিক সুযোগ পেলেও দুই দলের তরফে আর গোল আসেনি। শেষ পর্যন্ত তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ