Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিদায় বেলজিয়াম, সেমি-ফাইনালে ফ্রান্স বনাম স্পেন

আগামী মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিদায় বেলজিয়াম, সেমি-ফাইনালে ফ্রান্স বনাম স্পেন
  • ১১ জুলাই, ২০২৬ ০২:৫১
Prefer us on Google

লস এঞ্জেলস, ১০ জুলাই: বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল স্পেন। ম্যাচের ফলাফল ২-১। আগামী মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

Advertisement

শুক্রবার লস এঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের উপর চাপ তৈরি করে স্পেন। যদিও গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট। ফ্যাবিয়ান রুইজের গোলে লিড নেয় ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪১ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান বেলজিয়ামের চার্লস ডি কেটলেয়ার। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে পরিবর্ত হিসাবে নামা মিকেল মোরিনোর গোলে জয় নিশ্চিত হয় স্পেনের (২-১)।

Advertisement
সম্পর্কিত সংবাদ