Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মারপিটের ঘটনায় তদন্ত শুরু ফিফার

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাবির উপর হাত তুলতে দেখা যায় আর্জেন্তিনার লিয়ান্দ্রো পারাদেসকে।

মারপিটের ঘটনায় তদন্ত শুরু ফিফার
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ জার্সি: বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাবির উপর হাত তুলতে দেখা যায় আর্জেন্তিনার লিয়ান্দ্রো পারাদেসকে। ফুটবলমহলে যা নিয়ে তুমুল চর্চা চলছে। এবার এই ঘটনার তদন্তে নামল ফিফা। পারাদেস দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি পেতে পারেন। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল রেফারির শেষ বাঁশি বাজার পর। চ্যাম্পিয়ন স্পেনের অধিনায়ক রড্রিকে ঘুসি মেরেছিলেন আর্জেন্তিনার রাইট ব্যাক মোলিনা। এরপর তাঁদের মধ্যে বচসা বাধলে তেড়ে আসেন এরিক গার্সিয়া। আর তা দেখেই মেজাজ হারান পারাদেস। তিনি এরিকের গলা ধরে ঠেলে দেন। তা দেখে এগিয়ে আসেন স্প্যানিশ মিডিও গাবি। বার্সার তরুণ ফুটবলারকেও ঠেলে ফেলে দেন পারাদেস। আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি কোনোক্রমে প্লেয়ারদের ঠান্ডা করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ