Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

গোল বিতর্ক নিয়ে বিবৃতি দিল ফিফা

চলতি বিশ্বকাপে পিছু ছাড়ছে না বিতর্ক। কোয়ার্টার-ফাইনালে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন।

গোল বিতর্ক নিয়ে বিবৃতি দিল ফিফা
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: চলতি বিশ্বকাপে পিছু ছাড়ছে না বিতর্ক। কোয়ার্টার-ফাইনালে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন। তাঁর দাবি, ইংল্যান্ডের প্রথম গোলটি বৈধ ছিল না। তিনি বলেন, ‘বেলিংহ্যাম গোল করার আগে বলটি স্পাইডার ক্যামেরার তারে লেগেছিল। তাই গোলটি বাতিল হওয়ার উচিত ছিল।’ উল্লেখ্য,  প্রথমার্ধের সংযোজিত সময়ে নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ডের লম্বা কিক মাঝমাঠে স্পাইডার ক্যামেরার তারে লেগেছিল বলে অনেকের ধারণা। সেই বল ধরে আক্রমণে ওঠে ইংল্যান্ড। আর তা থেকেই লক্ষ্যভেদ বেলিংহ্যামের। নরওয়ের কোচ বিষয়টি নিয়ে রেফারির কাছে অভিযোগ জানালেও লাভ হয়নি। ম্যাচের পর অবশ্য ফিফা বিবৃতি দিয়ে জানায়, ‘৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে বাতাসে ভেসে থাকা অবস্থায় বলের সেন্সরে কোনো অস্বাভাবিক কম্পন ধরা পড়েনি। তাই বল যে তারে লেগেছিল বা গতিপথ পরিবর্তন হয়েছিল, এমন কোনো প্রমাণ নেই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ