Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

‘ফ্রি টিকিটে’র দাম চাইল ফিফা

ওয়েবসাইটের ত্রুটির কারণে বিনামূল্যে পাওয়া প্রায় ৬০ জন ফুটবলপ্রেমীর বিশ্বকাপ টিকিট বাতিল করতে চলেছে ফিফা।

‘ফ্রি টিকিটে’র দাম চাইল ফিফা
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ওয়েবসাইটের ত্রুটির কারণে বিনামূল্যে পাওয়া প্রায় ৬০ জন ফুটবলপ্রেমীর বিশ্বকাপ টিকিট বাতিল করতে চলেছে ফিফা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘চেক-আউট প্রক্রিয়ার সময় পেমেন্ট সংক্রান্ত টেকনিক্যাল সমস্যার কারণে টিকিটগুলো কোনো রকম মূল্য ছাড়াই (০ মার্কিন ডলার) বরাদ্দ হয়ে যায়। টিকিটগুলো এখনও সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্ট ভক্তদের অনুরোধ করা হচ্ছে, সঠিক মূল্য পরিশোধের জন্য। নাহলে টিকিটগুলি বাতিল করে দেওয়া হবে।’ উল্লেখ্য, গত ২১ মে বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভুল দামে তা বিক্রি করা হয়েছিল। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এখনও টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি করছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপের টিকিটের দাম আগের যে কোনো আসরের তুলনায় অনেক বেশি। তবে কম চাহিদাসম্পন্ন ম্যাচগুলির টিকিটের দাম কিছুটা কমানোর কথা ভাবছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ