Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পিএসজি’র সঙ্গে ৫ বছরের চুক্তি ফেরানের

দল বদলের আসরে বড়োসড়ো চমক পিএসজি’র। বিশ্বকাপ ফাইনালে জাল কাঁপানো স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেসকে সই করাল ফরাসি ক্লাবটি।

পিএসজি’র সঙ্গে ৫ বছরের চুক্তি ফেরানের
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: দল বদলের আসরে বড়োসড়ো চমক পিএসজি’র। বিশ্বকাপ ফাইনালে জাল কাঁপানো স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেসকে সই করাল ফরাসি ক্লাবটি। বার্সেলোনা থেকে ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিনিয়মে তাঁকে দলে নিল ফরাসি ক্লাবটি। চুক্তি পাঁচ বছরের। উল্লেখ্য, ভ্যালেন্সিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা ২৬ বছর বয়সি এই তরুণ উইঙ্গার ২০২২ সালে বার্সায় যোগ দেন। গত চার বছরে কাতালন ক্লাবটির হয়ে ২০৭ ম্যাচে গোল করেন ৬৫টি। তবে কখনওই তিনি প্রথম একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি। ফলে বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হয় তাঁকে। বিশ্বকাপ ফাইনালে গোল করে রাতারাতি তারকা হয়ে ওঠা ফেরানকে সই করাতে আগ্রহ দেখায় পিএসজি। প্রাক্তন কোচ এনরিকের ডাকেই বার্সা ছেড়ে প্যারিসে পাড়ি দেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ