Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

১ সেপ্টেম্বর আইএসএল শুরু করতে চায় ফেডারেশন

১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু করতে চায় ফেডারেশন। সাত মাসের লিগ শেষ হবে ১১ এপ্রিল, ২০২৭। বিস্তারিত জানুন।

১ সেপ্টেম্বর আইএসএল শুরু করতে চায় ফেডারেশন
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের মাঝমাঝি ডুরান্ড কাপ আয়োজন করতে চায় সেনাবাহিনী। ফুটবলের মক্কা কলকাতাই প্রধান ভেন্যু। পাশাপাশি গতবারের মতো আরও কয়েকটি শহরে ম্যাচ ছড়িয়ে দেওয়ার ভাবনায় আয়োজকরা। পাশাপাশি, আগামী ১ সেপ্টেম্বর আইএসএল শুরু করতে চায় ফেডারেশন। সাত মাসের লিগ শেষ হবে ২০২৭ সালের ১১ এপ্রিল। আসলে সংক্ষিপ্ত ফরম্যাটে গত মরশুমে লিগ আয়োজিত হয়। তাই যে করেই হোক হোম ও অ্যাওয়ে ভিত্তিতে লিগ করতে মরিয়া কল্যাণ চৌবে অ্যান্ড কোং। প্রস্তাবিত ক্যালেন্ডারে পরের বছর ২০ মে শুরু হবে ফেডারেশন কাপ। তবে কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত না হলে কোনোকিছুই সম্ভব নয়। এসবের মধ্যেই বিভিন্ন রাজ্য সংস্থাকে সংশোধিত সংবিধান পাঠিয়ে দিল ফেডারেশন। আইএফএ’র কাছেও তা পৌঁছেছে। 

Advertisement

এদিকে, এআইএফএফ’কে লোভনীয় প্রস্তাব দিল ক্লাব জোট। দু’বছরে বার্ষিক ১৫ কোটি টাকা করে দিতে তৈরি তারা। বদলে লিগ আয়োজনের যাবতীয় স্বত্ব থাকবে জোটের হাতে। উল্লেখ্য, এর আগে কমার্শিয়াল পার্টনার ইস্যুতে জিনিয়াস স্পোর্টসের সঙ্গে অনেকটাই কথা এগিয়েছিল ফেডারেশন। বছরে ১২ কোটি টাকার বেশি খরচ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। কিন্তু জোটের প্রস্তাবিত অংক জিনিয়াসের চেয়ে বেশি। তবে ঝুঁকি না নিয়ে নিজেদের লিগ্যাল সেলকে যাবতীয় কাগজপত্র পাঠিয়েছে ফেডারেশন। তাদের সবুজ সংকেতের উপর নির্ভর করবে সবকিছু। ক্লাবজোটও চুপচাপ বসে নেই। জিনিয়াসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে আইনের রাস্তায় হাঁটতে পারে তাঁরা। তবে এখনও পর্যন্ত এই জোটে নেই ইস্ট বেঙ্গল।

সম্পর্কিত সংবাদ