Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল ফেডারেশন

ভিনেশ ফোগাটকে নিয়ে যুদ্ধ জারি। ক’দিন আগেই দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল, এশিয়ান গেমসের ট্রায়ালে তারকা কুস্তিগীরকে নামার সুযোগ দিতে হবে।

ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল ফেডারেশন
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভিনেশ ফোগাটকে নিয়ে যুদ্ধ জারি। ক’দিন আগেই দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল, এশিয়ান গেমসের ট্রায়ালে তারকা কুস্তিগীরকে নামার সুযোগ দিতে হবে। কিন্তু, তা মানতে নারাজ ভারতের কুস্তি ফেডারেশ। ভিনশকে আটকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা। 

Advertisement

২০২৪ প্যারিস ওলিম্পিকসের পর থেকে কোর্টের বাইরে ভিনেশ। তবে মা হওয়ার পাঁচ মাস পরে পেশাদারি কুস্তিতে ফিরতে চান তারকা কুস্তিগীর তথা কংগ্রেস নেত্রী। পরিকল্পনা ছিল, ওপেনিং র‌্যাংকিং টুর্নামেন্টে পদক জিতে এশিয়ান গেমসে ট্রায়ালের ছাড়পত্র জোগাড় করা। কিন্তু, ভিনেশকে রুখতে নিয়ম পরিবর্তন করে দেয় ফেডারেশনে থাকা ব্রিজভূষণের ঘণিষ্ঠ কর্তারা। এরপর মহিলা কুস্তিুগির দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলে আইনি যুদ্ধে জয়ী হন তিনি।  আদলতে ফেডারেশনকে রীতিমতো ভর্ৎসনা করা হয়। তারপরও ভিনেশকে আটকাতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল তারা। প্রিয় কুস্তির ম্যাটে ফিরতে চাওয়া ক্রীড়াবিদকে এভাবে বারবার আইনি যুদ্ধ করতে হচ্ছে, এটা সতিই বেনজির। একইসঙ্গে দুর্ভাগ্যজনক।

Advertisement
সম্পর্কিত সংবাদ