Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কারখানার বিষাক্ত জল নদীতে মেশার আশঙ্কা বাগনানে, রূপনারায়ণে মাছের মড়ক, আতঙ্ক

হঠাৎ রূপনারায়ণ নদীতে ভেসে উঠেছে কাতারে কাতারে মৃত মাছ। চেঙো, বোয়াল, শোল, চিংড়ি থেকে ছোট আকারের পোনা মাছ মরে ভেসে উঠছে জলে। দুর্গন্ধে ভরে উঠছে এলাকা।

কারখানার বিষাক্ত জল নদীতে মেশার আশঙ্কা বাগনানে, রূপনারায়ণে মাছের মড়ক, আতঙ্ক
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: হঠাৎ রূপনারায়ণ নদীতে ভেসে উঠেছে কাতারে কাতারে মৃত মাছ। চেঙো, বোয়াল, শোল, চিংড়ি থেকে ছোট আকারের পোনা মাছ মরে ভেসে উঠছে জলে। দুর্গন্ধে ভরে উঠছে এলাকা। এই বিপুল পরিমাণ মাছ কি কারণে মরছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে বাগনানের মানকুর বাকসি ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদীতে মাছের মড়কের কারণ জানতে সোমবার বাগনান এক নম্বর ব্লক প্রশাসন জলের ও মরা মাছের নমুনা সংগ্রহ করেছে।

Advertisement

জানা গিয়েছে, দিনচারেক আগে বাগনানের মানকুর, বাকসি, কুলিয়া এলাকা দিয়ে যাওয়া রূপনারায়ণে প্রচুর মাছ মরা অবস্থায় ভাসতে দেখেন স্থানীয়রা। এলাকায় পৌছন পরিবেশকর্মীরাও। দেখতে পান চেঙো, বোয়াল, শাল, পোনা মাছ মরে পচে গিয়েছে। ভাসছে। সবথেকে বেশি মরেছে চেঙো। পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, রূপনারায়ণ জীববৈচিত্রে ভরপুর। গাঙ্গেয় শুশুক, ইলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ এবং কচ্ছপ থাকে। কিন্তু মাছ মরে যাওয়ার কারণ বোঝা যাচ্ছে না। আশঙ্কা, কোনও কলকারখানার বিষাক্ত জল মিশেছে নদীর জলে। বা মাছ ধরার জন্য নদীর জলে মাত্রাতিরিক্ত বিষ মেশানোর ফলে এই ঘটনা ঘটছে। এর ফলে মৎসজীবীদের জীবিকায় সমস্যা দেখা দেবে। শুশুকদের উপরও সরাসরি প্রভাব পড়বে। শুশুকরা জায়গা পরিবর্তন করতে পারে। কিন্তু ওদের প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নদীর মৃত মাছ খেতে পারে বাঘরোল, গোসাপ, বক, মাছরাঙা ইত্যাদি ডাঙার প্রাণী। ফলে তাদেরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল জানান, মাছ মরার বিষয়টি জানার পর সোমবার বিডিও এবং আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন। মরা মাছ দেখতে পাওয়া যায়নি। তবে এলাকা থেকে মৃত মাছ ও নদীর জল সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ