Bartaman Logo
২৬ জুন, ২০২৬

গ্রেপ্তারির আশঙ্কা! ‘গায়েব’ আপের দলবদলু সাংসদ সন্দীপ

রাঘব চাড্ডার সঙ্গেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাত সাংসদ। তালিকায় রয়েছেন সন্দীপ পাঠকও। এই সাংসদের বিরুদ্ধে পাঞ্জাবে জোড়া এফআইআর দায়ের হয়েছিল।

গ্রেপ্তারির আশঙ্কা! ‘গায়েব’ আপের দলবদলু সাংসদ সন্দীপ
  • ৩ মে, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: রাঘব চাড্ডার সঙ্গেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাত সাংসদ। তালিকায় রয়েছেন সন্দীপ পাঠকও। এই সাংসদের বিরুদ্ধে পাঞ্জাবে জোড়া এফআইআর দায়ের হয়েছিল। দু’টি ক্ষেত্রেই জামিন অযোগ্য ধারায় মামলাও করে পুলিশ। তার জেরে গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হতেই দিল্লির সরকারি বাসভবন ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন সন্দীপ। কিন্তু, কোথায়? তা পরিষ্কার নয়। এসংক্রান্ত একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, দলবদলু সাংসদের বাড়ির বাইরে নিরাপত্তা আরও শক্তপোক্ত করা হয়েছে। আরও একটি ভিডিয়োতে সন্দীপকে বাড়ির পিছনের দরজা দিয়ে জিনিসপত্র নিয়ে বেরতে দেখা গিয়েছে। চালকের আসনে বসে গাড়ি নিয়ে তিনি বেরিয়ে যান। কিন্তু, কোথায় গিয়েছেন, সেব্যাপারে কিছুই জানাননি। শুধু তাই নয়, সাংসদের ফোনও বন্ধ। এই আবহে সন্দীপের পাশে দাঁড়াতে তৎপর বিজেপি। তাঁর রক্ষাকবচের জন্য গেরুয়া শিবির আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ