Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রেকে ত্রুটি, এক ঘণ্টা বন্ধ মেট্রো পরিষেবা

যাত্রীদের চূড়ান্ত যন্ত্রণা দিয়ে এক ঘণ্টা থমকে রইল শহরের লাইফ লাইন মেট্রো। কলকাতার ব্যস্ততম মেট্রো পথ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে বৃহস্পতিবার যান্ত্রিক বিভ্রাটে আচমকা দাঁড়িয়ে যায় যাত্রী বোঝাই আস্ত রেক।

রেকে ত্রুটি, এক ঘণ্টা বন্ধ মেট্রো পরিষেবা
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীদের চূড়ান্ত যন্ত্রণা দিয়ে এক ঘণ্টা থমকে রইল শহরের লাইফ লাইন মেট্রো। কলকাতার ব্যস্ততম মেট্রো পথ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে বৃহস্পতিবার যান্ত্রিক বিভ্রাটে আচমকা দাঁড়িয়ে যায় যাত্রী বোঝাই আস্ত রেক। পার্ক স্ট্রিট স্টেশনে এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আটকে যায় রেকটি। চালক বহু চেষ্টা করেও রেকের চাকা গড়াতে পারেননি। যার জেরে আপ-ডাউনে পরপর সমস্ত মেট্রো রেক থমকে যায়।

Advertisement

সূত্রের দাবি, মেট্রো রেকের লোহার চাকার ব্রেকে আচমকা ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ সময় পর নিরুপায় হয়ে যাত্রীদের রেক থেকে নামিয়ে দেওয়া হয়। এদিকে, ব্লু লাইনের সমস্ত স্টেশনে হাজার হাজার যাত্রী কার্যত ক্ষোভে ফেটে পড়েন। এসপ্ল্যালেড থেকে রুট বদল করে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরার জন্য অপেক্ষমান যাত্রীরাও এই বিভ্রাটের শিকার হন। কারণ এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেকই পৌঁছচ্ছিল না। কিংবা সেখান থেকে রেক ছাড়ার সুযোগ ছিল না। দিকভ্রান্তের মতো বিভিন্ন স্টেশনে যারপরনাই নাকাল হল আমজনতা। পরবর্তীতে দাঁড়িয়ে পড়া রেক সরানোর কাজে হাত দেয় মেট্রো কর্তৃপক্ষ। এই কাজের জন্য যাত্রীবাহী পরিষেবা মহানায়ক উত্তমকুমার থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিষেবা চালু হয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ