Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জমি বিক্রির টাকা নিয়ে বিবাদের জেরে খুন বাবা, গ্রেফতার ছেলে

জমি বিক্রির টাকা নিয়ে বিবাদের জেরে খুন বাবা, গ্রেফতার ছেলে
  • ১৬ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

জমি বিক্রির টাকা নিয়ে বিবাদ! আর তার জেরেই ছেলের হাতে বাবা খুন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের চাপড়েরপাড়-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বড়চৌকি গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত প্রৌঢ়ের নাম রামনাথ সরকার (৬০)। খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় হতবাক গ্রামবাসীরা। বাবাকে খুনের অভিযোগে রবিবার প্রৌঢ়ের ছোট ছেলে মাধব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। শক্ত কাঠের বাটামের আঘাতে প্রৌঢ়ের মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ