Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

মামলায় হার, কোর্ট থেকে ফেরার পথে বাবাকে কুপিয়ে খুন

মহারাষ্ট্রে আদালত থেকে ফেরার পথে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। জাফর কামরুদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

মামলায় হার, কোর্ট থেকে ফেরার পথে বাবাকে কুপিয়ে খুন
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বাড়ি নিয়ে প্রায় দু’বছর ধরে বাবা-ছেলের আইনি লড়াই চলছে। কিন্তু শেষমেশ বাবা জাফর কামরুদ্দিন সইদ প্যাটেলের কাছে মামলায় হেরে যান ছেলে আব্দুল রেহমান আব্দুল জাফর। আর সেটাই কাল হল। রাগের বশে শুক্রবার আদালত থেকে ফেরার পথেই বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

দীর্ঘদিন ধরে জলসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী জাফরের সঙ্গে ছেলে আব্দুলের ঝামেলা চলছিল। বাধ্য হয়ে পুনেতে মেয়ের বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধ। আদালতেরও দ্বারস্থ হন। ছেলেকে বাড়ি থেকে তাড়াতে মামলা করেন। কিন্তু মামলা জিতেও আর বাড়ি ফেরা হল না জাফরের। এদিন আদালত থেকে ফেরার সময় বাবার উপর চড়াও হয় ছেলে। রাস্তার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপাতে শুরু করে। দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ