Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

মরণঝাঁপ ৪৪ তলা থেকে! দেহ দু’টুকরো

বহুতলের ৪৪তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে মাটিতে পড়ে দু’টুকরো হয়ে যায় দেহ।

মরণঝাঁপ ৪৪ তলা থেকে! দেহ দু’টুকরো
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়ডা: বহুতলের ৪৪তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে মাটিতে পড়ে দু’টুকরো হয়ে যায় দেহ। ঘটনাস্থল নয়াডার সেক্টর ৯৪-এর সুপারনোভা সোসাইটির এই ঘটনায় মৃতের নাম সম্ভব জৈন (৩৫)। শনিবার একটি বহুতলের বারান্দা থেকে ঝাঁপ দেন হরিয়ানার মানেসরের ওই বাসিন্দা। হাড়হিম করা এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আর্থিক সমস্যার জেরে হতাশা থেকেই এই বিপত্তি। আরও তথ্য জানতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, স্পাই বিল্ডিংয়ে একটি ঘর ভাড়া নিয়ে শুক্রবার এসেছিলেন সম্ভব। শনিবার ১২ নাগাদ ঘর ছাড়ার সময় ব্যালকনি থেকে ঝাঁপ দেন তিনি। ওই সময় পাশের ফ্ল্যাটে কয়েকজন এসি মেরামত করছিলেন। তাঁরা ঝাঁপ দিতে উদ্যত সম্ভবকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বারান্দার বাইরের অংশে দাঁড়িয়ে সম্ভব। নীচে থাকা লোকজন চিৎকার করছেন। ওই যুবক মাটিতে পড়ার পর বিকট শব্দ শোনা যায়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিপুল পরিমাণ ঋণে ডুবেছিলেন সম্ভব। ঘটনার চারদিন আগে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। আত্মহত্যার আগে বাবাকে বেশ কয়েকবার ফোন করেছিলেন ওই যুবক। বাবার সঙ্গে সম্ভবের হোয়াটসঅ্যাপের বার্তা বিনিময় হয়েছিল বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ