Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শিল্পে দ্রুত ছাড়পত্র: নজরদারিতে এবার মুখ্যসচিবের অফিস

শিল্প স্থাপনের ক্ষেত্রে অগ্নিনির্বাপণ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, স্বাস্থ্য, পুর এবং পঞ্চায়েতের মতো একাধিক দপ্তরের ছাড়পত্রের প্রয়োজন পড়ে।

শিল্পে দ্রুত ছাড়পত্র: নজরদারিতে এবার মুখ্যসচিবের অফিস
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্প স্থাপনের ক্ষেত্রে অগ্নিনির্বাপণ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, স্বাস্থ্য, পুর এবং পঞ্চায়েতের মতো একাধিক দপ্তরের ছাড়পত্রের প্রয়োজন পড়ে। আর শিল্প স্থাপনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ছাড়পত্র পাওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ, যা সুনিশ্চিত করতে আগেই শিল্পসাথী পোর্টাল চালু করেছে রাজ্য। এর মাধ্যমে ছাড়পত্রের আবেদন করা যায় অনলাইনেই। তবে আবেদন পাওয়ার পরে রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে প্রয়োজনীয় শংসাপত্র দেওয়া হচ্ছে কি না, তার উপর এবার সরাসরি নজরদারি চালানো হবে মুখ্যসচিবের অফিস থেকে। সূত্রের খবর, এই পোর্টালের ড্যাশবোর্ড তৈরি করা হচ্ছে, যা ব্যবহার করে ছাড়পত্র সংক্রান্ত কোন ফাইল কোথায় আটকে থাকছে, তা দেখতে পাবেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইজ অব ডুয়িং বিজনেসের (ইওডিবি) দায়িত্বে থাকা ক্ষুদ্রশিল্প দপ্তরও তা দেখতে পাবে। প্রসঙ্গত, কয়েকদিন আগে কেন্দ্রীয় সচিব সীমা জৈন এসে ইওডিবি নিয়ে বৈঠক করে গিয়েছেন রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে। সেখানে এক্ষেত্রে রাজ্যের নেওয়া উদ্যোগগুলির তিনি প্রশংসা করেছেন বলেও জানা গিয়েছে। আবার, বুধবার শিল্পসাথী পোর্টাল নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়ে মুখ্যসচিব বৈঠক করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ