Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬

চণ্ডীগড়-মোহালি সীমান্তে কৃষক বিক্ষোভ

ফের কৃষক আন্দোলনে উত্তপ্ত পাঞ্জাব। মঙ্গলবার চণ্ডীগড়-মোহালি সীমানায় পাঞ্জাবের কৃষকদের সাতদিনের বিক্ষোভ কর্মসূচি শুরু হল।

চণ্ডীগড়-মোহালি সীমান্তে কৃষক বিক্ষোভ
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ফের কৃষক আন্দোলনে উত্তপ্ত পাঞ্জাব। মঙ্গলবার চণ্ডীগড়-মোহালি সীমানায় পাঞ্জাবের কৃষকদের সাতদিনের বিক্ষোভ কর্মসূচি শুরু  হল। নেতৃত্বে সংযুক্ত কিষান মোর্চা। এদিন পাঞ্জাবের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে পৌঁছান। তাঁদের ট্রাক্টর-ট্রলিতে ছিল রেশন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল সহ একাধিক দাবিতে সরব হন কৃষকরা। একইসঙ্গে পাঞ্জাবকে ফের ভাকরা- বিপাশা ম্যানেজমেন্ট বোর্ডে পাঞ্জাবের প্রতিনিধিত্ব পুনর্বহালের দাবিও উঠে এসেছে।  

Advertisement

যে রাস্তায় বিক্ষোভ চলছে সেটি মোহালিকে চণ্ডীগড় ও এয়ারপোর্ট করিডরের সঙ্গে সংযুক্ত। বিক্ষোভস্থলের একটি অংশ মোহালিতে। বাকিটা চণ্ডীগড়ে। এহেন পরিস্থিতিতে যানজট রুখতে বাড়তি ব্যবস্থা নিয়েছে পাঞ্জাব ও চণ্ডীগড়ের প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। সংবাদমাধ্যমকে সর্বভারতীয় কিষান ফেডারেশনের (এআইকেএফ) সভাপতি প্রেম সিং ভাঙ্গু বলেন, ‘আমরা ভারত-মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করছি। প্রশাসনকে গম ও ধান বাদে যাবতীয় পণ্যের উপর ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে হবে। বাঁধ নিরাপত্তা আইন, বিদ্যুৎ সংশোধনী আইন, বীজ আইন বাতিল করতে হবে। মকুব করতে হবে সব ঋণ। একইসঙ্গে সামাজিক সুরক্ষা হিসাবে মাসে ১০ হাজার টাকা দিতে হবে কৃষকদের।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ