নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এবার সরব হয়েছে কৃষক সংগঠনগুলিও। এব্যাপারে বড়োসড়ো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। আগামী বছর উত্তরপ্রদেশ, গুজরাত সহ সাতটি রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটমুখী রাজ্যগুলির জন্য ইতিমধ্যেই প্রচার কৌশল তৈরি করেছে আন্দোলনরত কৃষকরা। বিজেপিকে একটিও ভোট নয়—এই মর্মে প্রচার চালানো হবে সবক’টি রাজ্যেই। জানা যাচ্ছে, এবার জুড়তে চলেছে জ্ঞানেশ কুমার ইস্যুও। তবে শুধুমাত্রই ভোটমুখী রাজ্যগুলি নয়। মুখ্য নির্বাচন কমিশনারের ইস্যুতে দিল্লিতেও আন্দোলনের ডাক দিতে চলেছেন কৃষকরা। তাদের সঙ্গে শামিল হবেন দেশের শ্রমিক-কর্মচারীরা। অর্থাৎ শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি একযোগে আন্দোলনে নামতে চলেছে।



