Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের স্পোর্টস ড্রামায় ফারহান

ক্যামেরার পিছনে বা সামনে— দু’জায়গার কাজই সমান দক্ষতায় সামলান অভিনেতা ফারহান আখতার। শোনা যাচ্ছে, ফের তিনি কাজ করতে চলেছেন ক্যামেরার সামনে।

আমিরের স্পোর্টস ড্রামায় ফারহান
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ক্যামেরার পিছনে বা সামনে— দু’জায়গার কাজই সমান দক্ষতায় সামলান অভিনেতা ফারহান আখতার। শোনা যাচ্ছে, ফের তিনি কাজ করতে চলেছেন ক্যামেরার সামনে। সঙ্গে আমির খান। ‘লাগান’ ছবির সাফল্যের পর পরিচালক আশুতোষ গোয়ারিকারের সঙ্গে জুটি বাঁধছেন আমির। ২৫ বছর পর তাঁদের একসঙ্গে কাজ দেখবেন দর্শক। সূত্রের খবর, ফের একটি স্পোর্টস ড্রামা তৈরি করতে চলেছেন আশুতোষ। এবার তাঁর গল্পের কেন্দ্রে ক্রিকেট। কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের জীবনী পর্দায় তুলে ধরবেন পরিচালক। ছবিটি প্রযোজনা করছেন রাজকুমার হিরানি। জানা যাচ্ছে, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দেওয়ার জন্য কথাবার্তা বলছেন ফারহান। লালা অমরনাথের প্রিয় বন্ধুর ভূমিকায় দেখা যাবে ফারহানকে। অখণ্ড ভারতবর্ষে তাঁদের বন্ধুত্ব এক উদাহরণ। তবে দেশভাগের পর পাকিস্তানে চলে যান তিনি। এভাবেই এগবে ফারহানের চরিত্রটি। অভিনেতা-পরিচালক চিত্রনাট্য শুনে চরিত্রটি করতে রাজি হয়েছেন। শীঘ্রই তিনি চুক্তিবদ্ধ হতে পারেন বলে খবর। সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাসে শ্যুটিং শুরু হতে পারে। আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ