Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্রেতা সেজে নকল সোনার চেন দিয়ে কেপমারি, গ্রেপ্তার অভিযুক্ত

ক্রেতা সেজে বেলেঘাটার একটি দোকানে এসেছিল এক ভদ্রলোক। সঙ্গে ছিল এক তরুণী। দোকানে ঢুকে তারা জানায়, পুরনো সোনার চেনের বিনিময়ে আংটি ও রিস্টলেট নেবে।

ক্রেতা সেজে নকল সোনার চেন দিয়ে কেপমারি, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রেতা সেজে বেলেঘাটার একটি দোকানে এসেছিল এক ভদ্রলোক। সঙ্গে ছিল এক তরুণী। দোকানে ঢুকে তারা জানায়, পুরনো সোনার চেনের বিনিময়ে আংটি ও রিস্টলেট নেবে। চেনটি পুরনো হয়ে যাওয়ার তারা বেচে দিতে চাইছে। তাদের কয়েকটি রিস্টলেট ও আংটি দেখানো হলে তার মধ্যে একটি পছন্দ করে ওই ব্যক্তি। এরপর দু’টি সোনার চেন বের করে তারা। তা দিয়েই দাম মেটানো হয় রিস্টলেট ও আংটির। মিনিট দশেকের মধ্যেই তারা বেরিয়ে যায়।

Advertisement

দোকান মালিক যন্ত্র দিয়ে ওই চেন পরীক্ষা করতে গিয়ে দেখেন, দু’টি হারই নকল। এগুলি তামার চেন। ৪ মার্চ বেলেঘাটা থানায় অভিযোগ করেন। পুলিস জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় কেস রুজু করে। তারা তদন্তে নেমে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। দেখা যায়, ক্রেতা সেজে আসা ওই ব্যক্তির মুখে মাস্ক ছিল। যে কারণে তার মুখ বোঝা যাচ্ছে না। যে বাইকে চড়ে তারা এসেছিল, তার নম্বর প্লেটের ছবিও অস্পষ্ট ছিল। ট্রাফিকের ক্যামেরা থেকে বাইকের ছবি নিয়ে সেখান থেকে নম্বর প্লেট শনাক্ত করা হয়। তার সূত্র ধরে জানা যায়, বাইকটি বনি ঘোষ নামে এক ব্যক্তির। তার বাড়ি মানিকতলা এলাকায়। প্রযুক্তির সাহায্য নিয়ে তার মুখ চিহ্নিত করা হয়। এরপর বেলেঘাটা থানার অফিসাররা বৃহস্পতিবার রাতে মানিকতলা এলাকা থেকে বনিকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে কেপমারি করে হাতানো সোনার গয়না। যে বাইকে চড়ে সে অপরাধ করে পালিয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ