Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দোহাড়িয়ায় ভুয়ো সিবিআই অফিসার

মধ্যমগ্রামের দোহাড়িয়ার চাঞ্চল্যকর খুনকাণ্ডের তদন্তের মাঝেই এবার সামনে এল ‘ভুয়ো সিবিআই’ রহস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যমগ্রামের দোহাড়িয়ায় এক যুবকের সন্দেহজনক গতিবিধিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

দোহাড়িয়ায় ভুয়ো সিবিআই অফিসার
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রামের দোহাড়িয়ার চাঞ্চল্যকর খুনকাণ্ডের তদন্তের মাঝেই এবার সামনে এল ‘ভুয়ো সিবিআই’ রহস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যমগ্রামের দোহাড়িয়ায় এক যুবকের সন্দেহজনক গতিবিধিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে তিনি এলাকায় ঘোরাফেরা করছিলেন। বিভিন্ন জায়গার ছবি তুলছিলেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের পরনে ছিল ফর্মাল পোশাক। পায়ে বুট এবং গলায় ঝোলানো ছিল একটি ব্যাজ। তবে তাঁর আচরণে অসঙ্গতি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ ওই যুবককে জেরা শুরু করে। জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে পুলিশ জানতে পারে তিনি ভুয়ো পরিচয় দিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। যদিও কেন তিনি ঘটনাস্থলের আশপাশে ঘুরছিলেন তা নিয়ে স্পষ্ট উত্তর মেলেনি। 

Advertisement

উল্লেখ্য, বুধবার রাত ১০টা নাগাদ দোহাড়িয়ার শৈলেশনগর এলাকায় গুলিতে খুন হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। এই আবহে ‘ভুয়ো সিবিআই অফিসার’-এর উপস্থিতি ঘিরে নতুন করে রহস্য দানা বাঁধছে। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ