Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথের মাসির বাড়ি ময়নামাতা কালীমন্দির, লালবাবা শিবমন্দির মাঠে মেলার আয়োজন

প্রতিবছর মাসির বাড়িতে আসেন জগন্নাথদেব। আর এই মাসির বাড়ি হল ময়নাগুড়ির ময়নামাতা কালীমন্দির। লালবাবা শিবমন্দির কমিটির পক্ষ থেকে বহুবছর ধরে রথযাত্রা হয়ে আসছে ময়নাগুড়িতে।

জগন্নাথের মাসির বাড়ি ময়নামাতা কালীমন্দির, লালবাবা শিবমন্দির মাঠে মেলার আয়োজন
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: প্রতিবছর মাসির বাড়িতে আসেন জগন্নাথদেব। আর এই মাসির বাড়ি হল ময়নাগুড়ির ময়নামাতা কালীমন্দির। লালবাবা শিবমন্দির কমিটির পক্ষ থেকে বহুবছর ধরে রথযাত্রা হয়ে আসছে ময়নাগুড়িতে। আজ, বৃহস্পতিবার রথের দিন লালবাবা শিবমন্দির সংলগ্ন মাঠে মেলার আয়োজন করা হয়েছে। সেখানেই রথের দড়ি ধরে ভক্তরা টানবেন। রাতে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথটি আসবে ময়নামাতা কালীবাড়িতে। এই মাসির বাড়িতে সাত দিন থাকেন দেবতারা। 

Advertisement

ময়নামাতা কালীবাড়ির পুরোহিত তপনকুমার চক্রবর্তী বলেন, জগন্নাথদেবের মাসির বাড়ি ময়নামাতা কালীবাড়ি। এখানে রথ আসার পর সাত দিন ধরে ভোগ সহ আরতি হবে। দিনে চারবার করে নিত্যপুজো করা হবে। দু’দিন পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন নাম কীর্তন হবে। দেবতাদের প্রতিদিন স্নান করানো হবে কালীবাড়িতেই। এটা আমাদের পুরনো নিয়ম অনুযায়ীই হয়ে আসছে। 
লালবাবা শিবমন্দির কমিটির সভাপতি বাদল সরকার বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই নিয়মই চলে আসছে। রথের দিন মেলা বসবে। বৃহস্পতিবার রাত ১০টার পর রথ ময়নামাতা কালীবাড়িতে নিয়ে যাওয়া হবে। জগন্নাথদেবের মাসির বাড়ি সেটি। সেখানে পুরোহিতরা পুজো করবেন এক সপ্তাহ। সাত দিন পর উলটো রথের দিন দেবতাদের মিষ্টিমুখ করিয়ে পুজো দিয়ে আমরা নিয়ে আসব। উলটো রথের দিন ফের মেলার আয়োজন থাকছে। 
ময়নামাতা কালীবাড়ির অন্যতম সদস্য তথা ব্যবসায়ী অনুপ পাল বলেন, এটা বহু পুরনো রীতি অনুযায়ী হয়ে আসছে। জগন্নাথদেব সাত দিন মাসির বাড়িতে থাকেন। প্রতিদিন সেখানে পুজো হয়। ভোগ রান্না হয় কালীবাড়িতেই। পুজো দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে প্রচুর ভক্তের সমাগম হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ