Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দুর্গতদের পাশে মানবিক নেইমার

গত বুধবার পরপর দু’টি ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। যার ফলে প্রাণ হারান হাজারের বেশি মানুষ। আহত আরও বেশি।

দুর্গতদের পাশে মানবিক নেইমার
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লস এঞ্জেলস: গত বুধবার পরপর দু’টি ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। যার ফলে প্রাণ হারান হাজারের বেশি মানুষ। আহত আরও বেশি। বিশ্বকাপের মাঝেই সেই ভূমিকম্পে দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার। তাঁদের জন্য ভারতীয় মুদ্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা দান করলেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। সেই টাকায় প্রয়োজনীয় খাবার, জল, ওষুধ ও অন্যান্য সামগ্রী কেনা হবে বলে জানিয়েছেন তারকা ফুটবলার। নেইমারের মন্তব্য, ‘ভেনেজুয়েলার মানুষদের দুর্দশা সহ্য করা যাচ্ছে না। ঈশ্বর ওদের শক্তি দিন।’ উল্লেখ্য, জোড়া ভূমিকম্পে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১৪৩০ জন। আহত ৩২৩৮। গৃহহীন ৩১৪২টি পরিবার।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ