Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রোগীমৃত্যুতে চরম গাফিলতি, দু’টি ঘটনায় ১০ লক্ষ করে ক্ষতিপূরণের নির্দেশ

গাফিলতির কারণে রোগীমৃত্যুর দু’টি পৃথক ঘটনা। দু’টি ক্ষেত্রে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ধার্য করল রাজ্য স্বাস্থ্য কমিশন।  একটি ঘটনায় হাওড়ার একটি নামকরা প্রাইভেট হাসপাতালের গাফিলতির বিরুদ্ধে অভিযোগ।

রোগীমৃত্যুতে চরম গাফিলতি, দু’টি ঘটনায় ১০ লক্ষ করে ক্ষতিপূরণের নির্দেশ
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাফিলতির কারণে রোগীমৃত্যুর দু’টি পৃথক ঘটনা। দু’টি ক্ষেত্রে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ধার্য করল রাজ্য স্বাস্থ্য কমিশন।  একটি ঘটনায় হাওড়ার একটি নামকরা প্রাইভেট হাসপাতালের গাফিলতির বিরুদ্ধে অভিযোগ। ২১ বছরের কন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন প্রতাপচন্দ্র ঘোষ নামে এক অভিযোগকারী। জানান, মেয়েকে নিয়ে ওই হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে তাঁদের পাঠানো হয়েছিল কার্ডিওলজি বিভাগে। সেখানে চিকিৎসায় প্রচুর দেরি হয়। দু’তরফের শুনানি শেষে হাসপাতালকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলে কমিশন। 

Advertisement

অন্য ঘটনাটিতে ১২ বছরের এক কিশোরীর চিকিৎসায় চরম গাফিলতি হয়েছে বলে অভিযোগ নির্মলচন্দ্র সাহা নামে এক ব্যক্তির। কমিশনে দাখিল করা তাঁর অভিযোগে জানানো হয়েছে, অসুস্থ কিশোরীকে নিয়ে প্রাইভেট ক্লিনিকে গিয়েছিলেন মা। দু’জন চিকিৎসক দেখেও মেয়েটির রোগনির্ণয় করতে পারেননি। চিকিৎসাতেও দেরি হতে থাকে। মেয়েটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সেখানে ওর মৃত্যু হয়। এই ঘটনাতেও গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে কমিশন। আর একটি ঘটনায় স্বাতীলেখা দাস নামে এক মহিলা কমিশনের কাছে অভিযোগ দাখিল করেন। তাতে জানানো হয়েছে, এক দম্পতি সন্তান জন্ম নেওয়ার আগে শ্রীরামপুরের একটি ক্লিনিকে থ্যালাসেমিয়া পরীক্ষা করতে গিয়েছিলেন। পরীক্ষায় একজনের থ্যালাসেমিয়া পজিটিভ ও অন্যজনের নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু সন্তান আসার পর দেখা যায়, সন্তানটি পজিটিভ। কমিশনের বক্তব্য, ক্লিনিকটি দোষ স্বীকার করেছে। কমিশন ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার সুপারিশ করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ