Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চমী থেকেই শহরে অতিরিক্ত মেট্রো, সপ্তমী-নবমী রাতভর পরিষেবা

প্রতিবছর দুর্গাপুজোয় কলকাতায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। অতিরিক্ত ভিড় সামলাতে এবার পঞ্চমী থেকেই চলবে অতিরিক্ত মেট্রো। আজ, বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

পঞ্চমী থেকেই শহরে অতিরিক্ত মেট্রো, সপ্তমী-নবমী রাতভর পরিষেবা
  • ৮ অক্টোবর, ২০২৬ ১৫:৩৯
Prefer us on Google

কলকাতা, ৮ অক্টোবর: প্রতিবছর দুর্গাপুজোয় কলকাতায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। অতিরিক্ত ভিড় সামলাতে এবার পঞ্চমী থেকেই চলবে অতিরিক্ত মেট্রো। আজ, বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) এবং গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। 

পাশাপাশি সপ্তমী থেকে নবমী এই চার দিন (যেহেতু সপ্তমী এবার দু’দিন) দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে (ব্লু লাইন) পরিষেবা মিলবে। অন্যদিকে, এই চারদিন গ্রিন লাইনে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে।

দশমীর দিন (২১ অক্টোবর) ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) দুপুর ১টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল করবে। অন্যদিকে, গ্রিন লাইনে (ইস্ট ওয়েস্ট রুটে) দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা  পাবেন যাত্রীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ