Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

নিটে এবার বাড়তি ১৫ মিনিট, রাফের জন্য ৪ পাতা

বারবার প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক চরমে। পড়ুয়াদের আত্মহত্যার পাশাপাশি দেশের নানা প্রান্তে বিক্ষোভও জারি। এমনই আবহে আগামী ২১ জুন ফের নিট অনুষ্ঠিত হচ্ছে।

নিটে এবার বাড়তি ১৫ মিনিট, রাফের জন্য ৪ পাতা
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বারবার প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক চরমে। পড়ুয়াদের আত্মহত্যার পাশাপাশি দেশের নানা প্রান্তে বিক্ষোভও জারি। এমনই আবহে আগামী ২১ জুন ফের নিট অনুষ্ঠিত হচ্ছে। আগেই জানা গিয়েছিল, ২১ তারিখের নিটের প্রশ্নপত্র পরিবহণে বায়ুসেনার বিমান ব্যবহার করা হবে। এবার পরীক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হল। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষার সময়সীমা আরও ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ মোট সময় ১৮০ মিনিট থেকে বেড়ে ১৯৫ মিনিট হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

এনটিএ-র তরফে জানানো হয়েছে, অ্যাটেনডেন্স শিটে সই, পরীক্ষার নানা আনুষ্ঠানিকতা ও ইনভিজিলেশন প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে এই অতিরিক্ত ১৫ মিনিট। যাতে মূল লেখার সময়টা পুরোপুরি ব্যবহার করতে পারে পরীক্ষার্থীরা। পাশাপাশি প্রশ্নপত্র বুকলেটেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার রাফ করার জন্য দু’টির জায়গায় চারটি পাতা পাবেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্রের শুরুতে দু’টি রাফ পেজ ও শেষে বাকি দু’টি রাফ পেজ থাকবে। এদিন পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন। তিনি বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে ও নির্বিঘ্নে নিট সম্পন্ন করার জন্য এবার একযোগে কাজ করছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও জেলা প্রশাসন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ