Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কল্যাণীতে স্কুলের ছাদে ফাটল বোমা

ভোটের মুখে শনিবার দুপুরে কল্যাণী ব্লকের ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ছাদে বোমা বিস্ফোরণ হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর স্কুলটির ছাদে তল্লাশি চালিয়ে আরও একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কল্যাণীতে স্কুলের ছাদে ফাটল বোমা
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: ভোটের মুখে শনিবার দুপুরে কল্যাণী ব্লকের ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ছাদে বোমা বিস্ফোরণ হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর স্কুলটির ছাদে তল্লাশি চালিয়ে আরও একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, পরীক্ষা থাকায় এদিন কিছুটা আগেই ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে গিয়েছিল। তবে স্কুলে কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ছাদের সিড়ির ঘরের অ্যাসবেস্টসের চালে। স্কুল বন্ধ থাকলেও দরজা না থাকায় দোতলা ওই স্কুলের ছাদে বিভিন্নভাবে ওঠা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পৌঁছন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য। পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকরাও ঘটনাস্থলে যান। উদ্ধার হওয়া তাজা বোমাটি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এদিন বিকালেই স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি ও নির্বাচনী সভা ছিল। কল্যাণী ব্লক তৃণমূলের সভাপতি পঙ্কজ সিং বলেন, এলাকার প্রায় একশটি বিজেপি পরিবারের সদস্যরা আমাদের দলে যোগ দেবেন। সেই অনুষ্ঠান বানচাল করতে ও এলাকায় আতঙ্ক তৈরি করতে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, এই কাজে কোনোভাবেই বিজেপি যুক্ত নয়। নিজেদের দোষ ঢাকতে তৃণমূল এসব বলছে।তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । পুলিশ সুপার আশিস মৌর্য বলেন, এলাকায় দুষ্কৃতীমূলক কার্যকলাপের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ