পাতিয়ালা, ২৮ এপ্রিল: মালগাড়ির জন্য নির্ধারিত ছিল লাইনটি। সেই লাইনে পাশেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পাতিয়ালার শম্ভু আম্বালা রেল লাইনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পাতোনিয়া গ্রামে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন লাইনের পাশে পড়ে রয়েছে এক ব্যক্তির ছিন্ন ভিন্ন দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পাতিয়ালার সিনিয়র পুলিশ সুপার বরুণ শর্মা ও উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তদন্তে জানা গেছে মৃত ব্যক্তি পাঞ্জাবের তার্ণ তরণ এলাকার বাসিন্দা।



