রেললাইনের ধারে বিস্ফোরণ! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার শিলাই হল্ট স্টেশন সংলগ্ন রেললাইনে। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে রেলের ফরেন্সিক টিম। ইতিমধ্যেই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের তরফে তদন্ত শুরু হয়েছে।



