Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ, মৃত এক শিশু সহ ২,আহত ১৬

ফের বিস্ফোরণ পাকিস্তানে। শুক্রবার ইসলামাবাদের মসজিদে বিস্ফোরণের পর এবার খাইবার পাখতুনখোয়ায়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ, মৃত এক শিশু সহ ২,আহত ১৬
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

পাকিস্তান,১৬ ফেব্রুয়ারি: ফের বিস্ফোরণ পাকিস্তানে। শুক্রবার ইসলামাবাদের মসজিদে বিস্ফোরণের পর এবার খাইবার পাখতুনখোয়ায়। বানু জেলায় মারিয়ান থানার কাছে দোকানের সামনে একটি বাইক  দাড়িয়ে ছিল। হঠাৎই  বাইকটিতে বিস্ফোরণ হয়। বাইকটিতে কি ধরনের বিস্ফোরক লাগানো ছিল তা এখনও নিশ্চিত না হলেও পুলিশের সন্দেহ আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে এক শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। ১৭ জন আহত। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞ রা খতিয়ে দেখছেন গোটা এলাকা। পাকিস্তানের উত্তর-পশ্চিমের জেলা খাইবার পাখতুনখোয়া। আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই জেলায় মাঝেমধ্যেই পাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালিবান  বিদ্রোহীদের সংঘর্ষ লেগেই থাকে। 

Advertisement

প্রসঙ্গত গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের এক মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়। জখম হন কমপক্ষে ১৬৯ জন। ইসলামাবাদের বিস্ফোরণ সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলা ছিল । ওই বিস্ফোরণের সঙ্গে যোগ থাকার সন্দেহে  খাইবার পাখতুনখোয়ারই পেশোয়ার থেকে গ্রেফতার করা হয় তিন জনকে। তদন্তে জানা যায় বালোচ বিদ্রোহীরা যুক্ত ছিল ওই হামলায়। যদিও এদিনের হামলার এখনও কেউ দায় স্বীকার করে নি কেউ।

Advertisement
সম্পর্কিত সংবাদ